আগামীকাল মঙ্গলবার দিবাগত রাত ১টায় বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে স্পেনের মুখোমখি হবে ফ্রান্স। এই ম্যাচটি হতে যাচ্ছে টুর্নামেন্টের অন্যতম বড় লড়াই। দুই দলই দুর্দান্ত ফর্মে আছে, তাই একতরফা ম্যাচ হওয়ার সম্ভাবনা কম।
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই)এর পূর্বাভাস বলছে, এই ম্যাচে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৫৫ শতাংশ এবং স্পেনের জয়ের সম্ভাবনা ৪৫ শতাংশ।
ফ্রান্স এগিয়ে রাখার পক্ষে এআই বলছে, কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বাধীন ফ্রান্সের আক্রমণভাগ খুবই ভয়ংকর। বড় ম্যাচে ফ্রান্সের অভিজ্ঞতা বেশি। ২০১৮ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ও ২০২২ রানার্সআপ তারা।
দ্রুত পাল্টা আক্রমণ ও শারীরিক শক্তিতে তারা স্পেনকে সমস্যায় ফেলতে পারে।
স্পেনের পক্ষে তাদের যুক্তি হলো, লামিন ইয়ামালের মতো তরুণ প্রতিভা স্পেনের আক্রমণে নতুন মাত্রা যোগ করেছে। বল দখল, পাসিং ও মাঝমাঠ নিয়ন্ত্রণে স্পেন বরাবরই শক্তিশালী। সাম্প্রতিক কিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে স্পেন ফ্রান্সকে সমস্যায় ফেলেছে।
সম্ভাব্য ফলাফল: ফ্রান্স ২ : ১ স্পেন অথবা ১-১ হলে অতিরিক্ত সময়/পেনাল্টিতে যেতে পারে ম্যাচ।
এআই বলছে, তবে ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং প্রথম গোল। ফ্রান্স যদি আগে গোল করে, তাদের জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে; আর স্পেন যদি বল দখল ধরে রেখে চাপ তৈরি করতে পারে, তারা চমক দেখাতে পারে।

