spot_img

বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর রহস্যজনক মৃত্যু রেফারির

অবশ্যই পরুন

ফিফা বিশ্বকাপের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্যানেল থেকে বাদ পড়ার মাত্র দুই মাসের মাথায় না ফেরার দেশে চলে গেলেন ডাচ রেফারি রব ডিপেরিঙ্ক। সোমবার (১৩ জুলাই) মাত্র ৩৮ বছর বয়সে এই আন্তর্জাতিক ফুটবল রেফারির আকস্মিক মৃত্যুর খবরে স্তম্ভিত পুরো ফুটবল বিশ্ব।

যুক্তরাজ্যের এক আইনি জটিলতার জেরে তাকে বিশ্বকাপ প্যানেল থেকে বাদ দেওয়া হলেও, তার মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত করা যায়নি। এক অফিসিয়াল বিবৃতিতে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন গভীর শোক ও দুঃখ প্রকাশ করে জানিয়েছে, রব ডিপেরিঙ্কের এই অকাল প্রয়াণে তারা স্তম্ভিত ও গভীরভাবে শোকাহত।

ঘটনার সূত্রপাত ঘটেছিল গত এপ্রিল মাসে। ক্রিস্টাল প্যালেস ও ফিওরেন্তিনার মধ্যকার কনফারেন্স লিগের ম্যাচে অফিশিয়ালের দায়িত্ব পালন করতে লন্ডনে থাকাকালীন মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেপ্তার করে। সেই পুলিশি তদন্ত ও বিতর্কের জের ধরে মে মাসে ফিফা তাকে বিশ্বকাপের রেফারিদের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও পরবর্তীতে পর্যাপ্ত প্রমাণের অভাবে মেট্রোপলিটন পুলিশ তার বিরুদ্ধে থাকা সব অভিযোগ খারিজ করে দেয় এবং তিনি নির্দোষ প্রমাণিত হন।

তবে আইনি জটিলতা কাটলেও বিশ্বকাপ থেকে বাদ পড়ার গভীর মানসিক ক্ষতের কথা মৃত্যুর আগে ডাচ পত্রিকা ‘ডি টেলেগ্রাফ’-কে দেওয়া সাক্ষাৎকারে নিজেই জানিয়ে যান ডিপেরিঙ্ক।

তিনি বলেছিলেন, মিথ্যা অভিযোগে তিনি প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছেন এবং শুরু থেকেই তদন্তে পূর্ণ সহযোগিতা করা সত্ত্বেও ফিফার এমন কঠোর সিদ্ধান্ত তাকে গভীরভাবে হতাশ করেছে।

সর্বশেষ সংবাদ

ইরানের সুড়ঙ্গ পরমাণু ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ (কুহ-ই কোলং) মার্কিন হামলায় গুঁড়িয়ে দেওয়া হবে বলে সরাসরি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ