spot_img

আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের আলোচনা হয়নি: অর্থমন্ত্রী

অবশ্যই পরুন

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নবম জাতীয় পে স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি।

সোমবার (১৩ জুলাই) দুপুরে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, পে স্কেলের বিষয়ে আজকের বৈঠকে কোনো আলোচনা হয়নি। তবে এ পর্যন্ত অন্যান্য বিষয়ের আলোচনায় সন্তোষজনক অগ্রগতি হয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন ঋণ কর্মসূচিতে যাওয়ার ক্ষেত্রে আইএমএফ যে শর্ত দিচ্ছে, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, আর্থিক খাতে সংস্কার, কর খাতে প্রবৃদ্ধি সার্বিকভাবে সব কিছু নিয়ে আইএমএফ সন্তুষ্ট।

সর্বশেষ সংবাদ

অং সান সু চি আমাদের বোন: আসিয়ানকে জানাল মিয়ানমার

আটক সাবেক নেত্রী অং সান সু চি সুস্থ আছেন এবং তার যথাযথ যত্ন নেওয়া হচ্ছে বলে আসিয়ানকে জানিয়েছে মিয়ানমার...

এই বিভাগের অন্যান্য সংবাদ