spot_img

বন্যাদুর্গতদের ঘরবাড়ি মেরামতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি মেরামতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (১৩ জুলাই) দুপুরে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী দোহাজারীর ইকবাল কনভেনশন হলের সামনে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে দুর্গত মানুষকে উদ্ধার করা এবং তাদের কাছে প্রয়োজনীয় ত্রাণ ও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া। পানি নেমে গেলে উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে প্রকৃত ক্ষয়ক্ষতির হিসাব করবে।

তিনি জানান, ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের পর যেসব পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে। এছাড়া যাদের কৃষিজমি পানিতে তলিয়ে গেছে, মাছের ঘের ভেসে গেছে কিংবা গবাদিপশুর ক্ষতি হয়েছে, তাদের পুনর্বাসনেও সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বন্যাকবলিত মানুষের আর্থিক চাপ কমাতে জুলাই মাসের কিস্তি আদায় সাময়িকভাবে স্থগিত রাখতে এনজিওগুলোর প্রতি সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে চন্দনাইশের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ এবং চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে পলাতক নেতাকর্মীদের উজ্জীবিত করার কৌশল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ