spot_img

দেশের এক কণা বালুতেও কারও আধিপত্য মেনে নেওয়া হবে না: ডা. শফিকুর রহমান

অবশ্যই পরুন

দেশের এক কণা বালুতেও কারও আধিপত্য মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১১ জুলাই) দুপুরে রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি অভিযোগ করেন, সীমান্তে প্রতিবেশী ভারতের নানা তৎপরতা থাকলেও সরকার এ বিষয়ে নীরব রয়েছে। সরকারের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের জনগণের প্রত্যাশা ও অনুভূতি বোঝার চেষ্টা করা উচিত।

সমাবেশে বক্তারা বলেন, গণভোট এবং জুলাই সনদ অনুযায়ী সংস্কার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

এ সময় এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশের বিভিন্ন গণঅভ্যুত্থানের সঙ্গে বিএনপি প্রতারণা করেছে।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ (বীর বিক্রম) এবং ১১ দলীয় ঐক্যের অন্যান্য শীর্ষ নেতারা।

সর্বশেষ সংবাদ

যুদ্ধ চলাকালেই ড্রোন উৎপাদন বেড়েছে তিনগুণ: ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী

ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ ইবনে আল-রেজা দাবি করেছেন, যুদ্ধ চলাকালেও দেশটির প্রতিরক্ষা উৎপাদন ব্যাহত হয়নি; বরং ড্রোন উৎপাদন সক্ষমতা...

এই বিভাগের অন্যান্য সংবাদ