spot_img

টাঙ্গাইলে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

অবশ্যই পরুন

টাঙ্গাইলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ আ. ন. ম. ইলিয়াস এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ওমরাও খান দিলু জানান, ২০২৩ সালের ২২ জুন বিয়ের পাত্রী দেখানোর কথা বলে ভুক্তভোগীকে জামালপুর থেকে টাঙ্গাইলের মধুপুর উপজেলার দুখোলা বনাঞ্চলে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথমে এক আসামি এবং পরে আরও দুই আসামি তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন।

ঘটনার পর মধুপুর থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত ১ আসামিকে দোষী সাব্যস্ত করে।

এ রায়ে প্রধান আসামি আব্দুর রহিমকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একই আইনের ৭ ধারায় ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।

একই মামলায় অপর ২ আসামি শফিকুল ইসলাম শফি ও সামছুল হক সামছুকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাদের প্রত্যেককে আরও ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ওমরাও খান দিলু। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. শাহানশাহ সিদ্দিকী মিন্টু।

সর্বশেষ সংবাদ

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে জাপানের সহায়তা চাইলেন হুমায়ুন কবির

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে একটি স্থায়ী সমাধান অর্জনে জাপানের অব্যাহত সমর্থন চেয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ