spot_img

শ্রমিক হত্যা: এনসিপির সাবেক নেতাসহ গ্রেপ্তার ২

অবশ্যই পরুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শ্রমিক হত্যা মামলায় এনসিপিরি সাবেক নেতা শোয়াইব রহমান সোহেবসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ শনিবার (০৪ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।

তিনি জানান, বন্দরে সালিশ বৈঠকে হাতুড়ির আঘাতে নিহত হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেন হত্যা মামলায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকা ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি কার্যক্রম শেষে তাদের বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার শোয়াইব রহমান সোহেব (৪২) উপজেলার সালেহনগর এলাকার খলিল মিয়ার ছেলে এবং মো. সুমন (৩৮) বন্দর শাহী মসজিদ এলাকার বছিরের ছেলে। শোয়াইব গত বছরের ২ জুন গঠিত এনসিপির বন্দর উপজেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী ছিলেন।

এনসিপির জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান জানান, শোয়াইব রহমান বর্তমানে দলের কোনো কমিটিতে নেই। বিভিন্ন অভিযোগ ও বিতর্কের কারণে তাকে পরবর্তী কোনো কমিটিতে রাখা হয়নি।

মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের ৩ অক্টোবর সন্ধ্যায় উপজেলার সালেহনগর এলাকায় একটি অটোরিকশার গ্যারেজে টাকা লেনদেন নিয়ে সালিশ বৈঠকে হাতুড়ির আঘাতে আলমগীর হোসেন গুরুতর আহত হন। পরদিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সর্বশেষ সংবাদ

তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইনে আসছে যুগোপযোগী পরিবর্তন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

প্রযুক্তির দ্রুত বিকাশ এবং ডিজিটাল ইকোসিস্টেমের সম্প্রসারণের ফলে সৃষ্ট নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিদ্যমান...

এই বিভাগের অন্যান্য সংবাদ