spot_img

২৪ ঘণ্টায় মোহাম্মদপুরে ১৩ ছিনতাইকারী গ্রেফতার

অবশ্যই পরুন

রাজধানীর মোহাম্মদপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে নারী, পুরুষ ও কিশোরসহ ১৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

আটককৃতদের কাছ থেকে তিনটি সুইচ গিয়ার, দুটি ধারালো চাকু, চারটি লোহার রড, একটি করাত কাটা চাকু এবং ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ছিনতাইকারী হাসনাইন হাসান। তার বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানায় ছিনতাইয়ের অন্তত ছয়টি মামলা রয়েছে। তার চক্রে দুই কিশোর ও এক নারী সদস্যও রয়েছে।

পুলিশ জানায়, পথচারী, বাসযাত্রী, রিকশার আরোহী এবং হাসপাতালে আসা রোগীর স্বজনদের অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ও টাকা ছিনিয়ে নিতো তারা। কখনো নারীদের অসতর্কতার সুযোগ নিয়ে ব্যাগ থেকেও চুরি করতো।

সর্বশেষ সংবাদ

জর্ডানে গির্জায় হামলার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড

গেল অক্টোবরে জর্ডানের একটি গির্জায় প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনায় জড়িত তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার...

এই বিভাগের অন্যান্য সংবাদ