spot_img

শ্রমিক হত্যা: এনসিপির সাবেক নেতাসহ গ্রেপ্তার ২

অবশ্যই পরুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শ্রমিক হত্যা মামলায় এনসিপিরি সাবেক নেতা শোয়াইব রহমান সোহেবসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ শনিবার (০৪ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।

তিনি জানান, বন্দরে সালিশ বৈঠকে হাতুড়ির আঘাতে নিহত হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেন হত্যা মামলায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকা ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি কার্যক্রম শেষে তাদের বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার শোয়াইব রহমান সোহেব (৪২) উপজেলার সালেহনগর এলাকার খলিল মিয়ার ছেলে এবং মো. সুমন (৩৮) বন্দর শাহী মসজিদ এলাকার বছিরের ছেলে। শোয়াইব গত বছরের ২ জুন গঠিত এনসিপির বন্দর উপজেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী ছিলেন।

এনসিপির জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান জানান, শোয়াইব রহমান বর্তমানে দলের কোনো কমিটিতে নেই। বিভিন্ন অভিযোগ ও বিতর্কের কারণে তাকে পরবর্তী কোনো কমিটিতে রাখা হয়নি।

মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের ৩ অক্টোবর সন্ধ্যায় উপজেলার সালেহনগর এলাকায় একটি অটোরিকশার গ্যারেজে টাকা লেনদেন নিয়ে সালিশ বৈঠকে হাতুড়ির আঘাতে আলমগীর হোসেন গুরুতর আহত হন। পরদিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সর্বশেষ সংবাদ

খামেনির শেষ বিদায় ঘিরে তেহরান মেট্রোতে একদিনে রেকর্ড ৭ মিলিয়ন ট্রিপ

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিতে রাজধানী তেহরানে মানুষের ব্যাপক সমাগম ঘটেছে। এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ