spot_img

খামেনির কফিনের পাশে আরও ৪ কফিন, সবচেয়ে ছোটটি কার

অবশ্যই পরুন

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় জড়ো হয়েছেন দেশি-বিদেশি অতিথিরা। সেখানে খামেনির কফিনের পাশেই রাখা হয়েছে আরও চারটি কফিন, যার মধ্যে সবচেয়ে ছোটটি ১৪ মাস বয়সী এক শিশুর।

ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আলী খামেনির সঙ্গে তার পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হন।

খামেনির কফিনের পাশে রাখা চারটি কফিনে রয়েছেন তার মেয়ের জামাই মেসবাহ উল হুদা বাঘেরি, বড় মেয়ে সৈয়দা বুশরা হোসেইনি খামেনি, ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্ত্রী জাহরা হাদ্দাদ আদেল এবং ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদী গোলপায়গানি।

এর মধ্যে সবচেয়ে ছোট কফিনটি জাহরা মোহাম্মাদী গোলপায়গানির। ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় নিহত হওয়া ১৪ মাস বয়সী এই শিশুর মরদেহই ওই কফিনে রাখা হয়েছে।

সব কফিনই ইরানের জাতীয় পতাকায় মোড়ানো হয়েছে। রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে দেশি-বিদেশি প্রতিনিধি, ধর্মীয় নেতা এবং সাধারণ মানুষ তাদের প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি নষ্ট করার চেষ্টা করছে ইসরায়েল: এরদোয়ান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের পথে ইসরায়েল বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ