ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় জড়ো হয়েছেন দেশি-বিদেশি অতিথিরা। সেখানে খামেনির কফিনের পাশেই রাখা হয়েছে আরও চারটি কফিন, যার মধ্যে সবচেয়ে ছোটটি ১৪ মাস বয়সী এক শিশুর।
ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আলী খামেনির সঙ্গে তার পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হন।
এর মধ্যে সবচেয়ে ছোট কফিনটি জাহরা মোহাম্মাদী গোলপায়গানির। ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় নিহত হওয়া ১৪ মাস বয়সী এই শিশুর মরদেহই ওই কফিনে রাখা হয়েছে।
সব কফিনই ইরানের জাতীয় পতাকায় মোড়ানো হয়েছে। রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে দেশি-বিদেশি প্রতিনিধি, ধর্মীয় নেতা এবং সাধারণ মানুষ তাদের প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।
সূত্র: সিএনএন, টাইমস অব ইন্ডিয়া

