spot_img

ইকুয়েডরকে হারিয়ে ৮ বছর পর শেষ ষোলোতে মেক্সিকো

অবশ্যই পরুন

এবারের বিশ্বকাপে মেক্সিকোর ফর্ম যেন উড়ন্ত। গ্রুপ পর্বের তিন জয়ের পর, এবার শেষ ৩২-এর ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে ৮ বছর পর শেষ ষোলোতেও জায়গা করে নিয়েছে তারা। সর্বশেষ ২০১৮ বিশ্বকাপে শেষ ষোলোয় খেলেছিল তারা।

মেক্সিকোর দুইটি গোলই হয়েছিল প্রথমার্ধে। এদিকে গ্রুপ পর্বে জার্মানিকে হারানো ইকুয়েডরের এবারের বিশ্বকাপ যাত্রা শেষ হলো শেষ ৩২ থেকেই।প্র

থম হাফে দুই গোল হজমের পর দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইকুয়েডর। বল দখলে এগিয়ে থেকে ছোট ছোট আক্রমণ করতে থাকে। তবে তাতে কোনো লাভ হচ্ছিল না। মেক্সিকোর ডিফেন্স ভাঙতে পারছিল না তারা।

অপরদিকে, বল পেলেই কাউন্টার অ্যাটাকে গিয়ে প্রতিপক্ষকে বিপদে ফেলছিল মেক্সিকো। শেষ পর্যন্ত দুই দলের কেউ আর গোল করতে পারেনি। ম্যাচের শেষ দিকে ইকুয়েডরের ডিফেন্ডার হিনকাপিয়ে সরাসরি লাল কার্ড দেখেন। ফলে ১০ জনে পরিণত হয় তারা। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে মেক্সিকো।

এর আগে প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। যার ফলে শুরু থেকেই চাপে থাকে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর। মেক্সিকোর একের পর এক আক্রমণের ফলও আসে ২২ মিনিটেই।

কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন জুলিয়ান কুইনোনেস। বাঁদিক থেকে মাঠের অনেকাংশ দৌড়ে এসে ইকুয়েডরের ডি-বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ান তিনি।

এর পরের গোলেও অবদান ছিল কুইনোনেসের। ৩১তম মিনিটে তার পাস থেকে গোল করেন রাউল হিমেনেজ। এই দুই গোলের পর আরও কিছু সুযোগ পেয়েছিল মেক্সিকো, তবে তা কাজে লাগাতে পারেনি।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি মেক্সিকো।

সর্বশেষ সংবাদ

ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না, প্রয়োজনে আবারও হামলা: নেতানিয়াহু

প্রয়োজন হলে ইসরায়েল আবারও ইরানে হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, ইরানকে কখনোই...

এই বিভাগের অন্যান্য সংবাদ