spot_img

বিরোধী দলীয় নেতার প্রশংসায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

অবশ্যই পরুন

সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, আমার রাজনৈতিক জীবনে বিরোধী দলীয় নেতার মতো এত দূরদর্শী ও বিচক্ষণ বিরোধী নেতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ইতিপূর্বে ছিল না, ভবিষ্যতে হবে কিনা আমার জানা নেই।

আজ বুধবার (১ জুলাই) বিরোধী দলীয় নেতার সংসদীয় আসন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জামায়াত আমিরকে নিয়ে বলেন, উনি সংসদটার পরিবেশ এত সুন্দর করে গুছিয়ে কথা বলে রাখেন এবং সেই কারণেই ট্রেজারি বেঞ্চ ও বিরোধী দল আমরা মিলেমিশে আইন পাস করা থেকে শুরু করে সংসদের তর্ক-বিতর্ক—সব শেষে উনার কারণেই একটা সুন্দর পরিবেশ নিয়ে আমরা সংসদ থেকে বের হতে পারি।

মীর শাহে আলম আরও বলেন, আমি উনাকে এই কারণেই দূরদর্শী বললাম যে, উনি উনার বাজেট বক্তৃতায় উনার নির্বাচনী এলাকার সকল দায়িত্ব সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিয়েছেন। উনি বলেছেন, বিরোধী দলীয় নেতা হিসেবে আমার অনেক দায়িত্ব, অনেক কাজ, তাই আমার নির্বাচনী এলাকার দায়িত্বটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিলাম।

তিনি বলেন, এরপরে পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে আমাদের এলাকার উন্নয়নের সাথে, উনি আমাকে আলাদাভাবে অনুশাসন জারি করেছেন। উনি বলেছেন, বিরোধী দলের নেতার সঙ্গে সাক্ষাৎ করে উনার নির্বাচনী এলাকায় গিয়ে মানুষের কী দাবি, কী চাহিদা—এগুলো আমাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে আস্তে আস্তে বাস্তবায়ন করার জন্য। আমি ওনার সাথে পরশুদিন সাক্ষাৎ করেছি, উনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আমি ফুল টিম নিয়ে এখানে আসছি, যদিও ওয়াসা এবং তিতাসের লোক আসতে একটু দেরি হয়েছে, তবে এরপর থেকে তারা আমাদের সাথে থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা আজকে ঘুরে ঘুরে সমস্যাগুলো শুনব ও দেখব। এরপর এই ফুল টিম নিয়ে আমরা বিরোধী নেতার সঙ্গে আলোচনার মাধ্যমে উনার অফিসে বসে অগ্রাধিকার ভিত্তিতে কাজগুলো নির্ধারণ করব। রাতারাতি সব করা সম্ভব হবে না, তবে যেহেতু আমাদের হাতে পাঁচ বছর সময় রয়েছে, আমরা আস্তে আস্তে উনার পরামর্শক্রমেই সবকিছু বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এসময় প্রতিশ্রুতি দিয়ে বলেন, আপনারা উনাকে নির্বাচিত করেছেন, এখানে প্রশাসক সাহেবও আছেন—দুইজনই দুটি ভালো দায়িত্বে আছেন। সেই হিসেবে মনে করব অবহেলিত এলাকার মানুষের ভাগ্যটা ভালো। আমরা আপনাদের কাছে কোনো ভুয়া ওয়াদা করব না। বিরোধী নেতা যেহেতু প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন এবং প্রধানমন্ত্রী যেহেতু আলাদা অনুশাসন জারি করেছেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই এলাকার পানির সমস্যা, গ্যাসের সমস্যা, রাস্তাঘাট ও ড্রেনের কাজগুলো ইনশাআল্লাহ বাস্তবায়ন করব।

সর্বশেষ সংবাদ

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরাবরই রাজনৈতিক উদ্দেশ্যে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরাবরই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সাধারণ মানুষের...

এই বিভাগের অন্যান্য সংবাদ