spot_img

পেজেশকিয়ানকে মোদির ফোন, অবাধ নৌচলাচলের আহ্বান

অবশ্যই পরুন

পশ্চিম এশিয়ার চলমান অশান্ত পরিস্থিতির মাঝেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে উচ্চপর্যায়ের এক বৈঠকে মিলিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলোচনা শেষে এক বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রী জানান, চলমান সংকট এবং এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে তাদের মধ্যে বিস্তারিত কথা হয়েছে।

বিশেষ করে আমেরিকার সাথে ইরানের চলমান শান্তি আলোচনার অগ্রগতিকে স্বাগত জানিয়ে মোদি আশা প্রকাশ করেন, এই ধারাবাহিক প্রচেষ্টা পুরো মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফিরিয়ে আনবে। তবে এই আলাপে ভারতের মূল নজর ছিল বাণিজ্যিক নিরাপত্তার দিকে।

মোদি স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করেছেন, ভারতসহ গোটা বিশ্বের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হরমুজ প্রণালীতে নৌচলাচলের স্বাধীনতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, ভারতের এই উদ্বেগের পেছনে রয়েছে বড় অর্থনৈতিক স্বার্থ। কারণ, ভারত তাদের প্রয়োজনীয় অপরিশোধিত তেলের প্রায় ৪০ শতাংশ এবং মোট গ্যাসের প্রায় অর্ধেকই আমদানি করে এই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে। ফলে এই রুটে যেকোনো ধরনের প্রতিবন্ধকতা ভারতের জ্বালানি খাতে বড় বিপর্যয় ডেকে আনতে পারে, যা এড়াতেই ইরানের সাথে এই কৌশলগত আলোচনা সারলেন নরেন্দ্র মোদি। আল জাজিরা

সর্বশেষ সংবাদ

ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না, প্রয়োজনে আবারও হামলা: নেতানিয়াহু

প্রয়োজন হলে ইসরায়েল আবারও ইরানে হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, ইরানকে কখনোই...

এই বিভাগের অন্যান্য সংবাদ