spot_img

পরাজিত যুক্তরাষ্ট্র-ইসরায়েল, ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান: পেজেশকিয়ান

অবশ্যই পরুন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানকে অস্থিতিশীল করতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে ইরানের জনগণ। সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ইরানি জনগণের জন্য একটি বড় বিজয়। তেল ও পেট্রোকেমিক্যাল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এবং জব্দকৃত ছয়শ’ কোটি ডলারের তহবিল কাতারের মাধ্যমে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

কোম সফরকালে গ্র্যান্ড আয়াতুল্লাহ শোবেইরি জানজানির সঙ্গে সাক্ষাতের সময় পেজেশকিয়ান বলেন, এই ছয়শ’ কোটি ডলার কাতারে রক্ষিত মোট ১২ বিলিয়ন ডলার ইরানি তহবিলের একটি অংশ। বাকি অংশ ফেরতের জন্য পরবর্তী কার্যক্রম চলছে।

যুদ্ধের সময় ইরানি জনগণের দৃঢ়তার প্রশংসা করে পেজেশকিয়ান বলেন, নেতা, মন্ত্রী, কমান্ডার, অভিজাত ব্যক্তিবর্গ, এমনকি স্কুলছাত্রদের হত্যাকাণ্ড সত্ত্বেও নিজ জাতি, সশস্ত্র বাহিনী এবং সরকার দেশকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল।

প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইসরাইলকে চুক্তিটি মেনে নিতে বাধ্য করেছে।

সূত্র: বার্তা সংস্থা মেহের

সর্বশেষ সংবাদ

দারুণ প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জাপানের আঁচে হতাশা নিয়ে প্রথমার্ধে ১-০তে পিছিয়ে পড়ে বিরতিতে গিয়েছিল ব্রাজিল! তবে ৫৬ মিনিটে ডেডলক ভেঙে ব্রাজিলকে কাঙ্ক্ষিত গোল...

এই বিভাগের অন্যান্য সংবাদ