spot_img

ইরানে নতুন দফায় হামলা চান না এরদোয়ান, দিলেন কড়া বার্তা

অবশ্যই পরুন

ইরানের ওপর নতুন করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা চান না তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সম্প্রতি এক ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এ বিষয়ে নিজের উদ্বেগ জানিয়েছেন তিনি।

এরদোয়ান বলেন, প্রতিটি সুযোগেই তুরস্ক সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানের ওপর জোর দিয়ে আসছে। তবে দুর্ভাগ্যজনকভাবে পরিস্থিতি আবারও নেতিবাচক দিকে যাচ্ছে। এটি প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

তিনি আরও বলেন, ইরানের ওপর নতুন কোনো হামলা মেনে নেব না। এ ধরনের হামলা পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে।

সূত্র:  আল জাজিরা

সর্বশেষ সংবাদ

আমি ধর্মপ্রাণ মানুষ, মৃত্যুর পর নরকে নয়, স্বর্গে যাব: ট্রাম্প

মৃত্যুর পর স্বর্গে যাওয়ার আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমি একজন ধর্মপ্রাণ মানুষ। তাই তাত্ত্বিকভাবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ