spot_img

বাংলাদেশি ভক্তদের সমর্থনে অভিভূত ব্রাজিল রাষ্ট্রদূত

অবশ্যই পরুন

সেই ফুটবলের রাজা পেলে থেকে নেইমার— সবসময়ই ব্রাজিলের শৈল্পিক ফুটবলের সাথে বাংলাদেশের মানুষ। এই বিশ্বকাপে শুরুর ম্যাচে র‍্যাঙ্কিংয়ে সাত নম্বরে থাকা মরক্কোর সাথ ড্র করলেও পরের দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

রাউন্ড অব থার্টি টু-এ আজ সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় ব্রাজিল মুখোমুখি হবে জাপানের। ফুটবলের উদীয়মান শক্তি দেশটির খেলা নজর কেড়েছে অনেকেরই।

এ নিয়ে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফার্নান্ডো জিয়াস ফেরেস যমুনা নিউজকে বললেন, জাপান আজ তাদের চাপে রাখার চেষ্টা করবে। কিন্তু তারা ভালো করছে ক্রমান্বয়ে। এটা কঠিন ম্যাচ হবে, তবে ব্রাজিল জিতবে।

এই কূটনৈতিক বলছিলেন, ব্যক্তি নির্ভর নয়, টিম ওয়ার্কই ব্রাজিলের শক্তি। আর সেই শক্তি ক্রমান্বয়ে বাড়ছে। তাই জয়ের আশা ছাড়ছেন না এই কূটনীতিক।

পাউলো ফার্নান্ডো জিয়াস ফেরেসের মতে, আশা ছাড়া যাবে না। টিম ঘুরে দাঁড়াচ্ছে। স্কটল্যান্ডের সঙ্গে খেলোয়াড় তেমন পরিবর্তন হয়নি। কিন্তু মরক্কোর চেয়ে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিল ভালো খেলেছে। তারা এখন আত্মবিশ্বাসী। আজ রাতে জিতবে এবং সামনে যারা আসবে, সবাইকে হারাবে সেলসাওরা।

ব্রাজিল ফুটবলের জন্য বাংলাদেশিদের ভালোবাসায় মুগ্ধ ও বিস্মিত এই রাষ্ট্রদূত। বলছিলেন, অনেক দেশে তাদের ফ্যান থাকলেও বাংলাদেশিরা নানা কারণে অনন্য।

পাউলো ফার্নান্ডো জিয়াস ফেরেস বলেন, যেভাবে বাংলাদেশিরা উদযাপন করে, মনে হয় তারাও ব্রাজিলে জন্মেছে। এটা আর কোথাও দেখা যায় না। ব্রাজিলের বাইরে সম্ভবত সবচেয়ে বেশি সার্পোট বাংলাদেশে। ভারত-পাকিস্তানেও ফ্যান আছে, তবে বাংলাদেশ আলাদা। ব্রাজিল বাংলাদেশিদের কাছে কেবল একটা দেশ নয়, এটা একটা অনুভূতি; আমরা তাই মনে হয়।

এদিকে, ক্লাব ফুটবল, বিভিন্ন লিগে খেলার পাশাপাশি অভ্যন্তরীণ নানা ইস্যু থাকলেও রাষ্ট্রদূত পাউলো ফার্নান্ডোর বিশ্বাস, ধারাবাহিকভাবে এই বিশ্বকাপেই তাক লাগাবে নেইমারের ব্রাজিল।

সর্বশেষ সংবাদ

কাঁচাবাজার, ক্ষুদ্র ব্যবসায়ী ও মুদি দোকান করের আওতার বাইরে থাকছে

ক্ষুদ্র ব্যবসায়ী এবং মুদি দোকান করের আওতার বাইরে থাকবে। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রীর সমাপনী বক্তব্যে...

এই বিভাগের অন্যান্য সংবাদ