spot_img

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের তিনজনকে হত্যা

অবশ্যই পরুন

ইতালির রাজধানী রোমের অরেলিও (Aurelio) এলাকায় ভয়াবহ এক হত্যাকাণ্ডে বাংলাদেশি একটি পরিবারের তিনজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে ভিয়া মন্টিগ্লিও এলাকায় একটি বাসার ভেতরে। শুক্রবার (২৬ জুন) ইতালির স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহতরা হলেন এক দম্পতি ও তাদের নাবালিকা কন্যা। তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় পরিবারের আরেক সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার কারণ বা সন্দেহভাজন সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

নিহত পরিবারটি বাংলাদেশি বংশোদ্ভূত বলে জানা গেছে তাদের বাংলাদেশের গ্রামের বাড়ি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলায় এবং তাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে।

রোম পুলিশ জানিয়েছে, এটি একটি অত্যন্ত সংবেদনশীল মামলা এবং সব দিক বিবেচনা করে তদন্ত চলছে।

সর্বশেষ সংবাদ

সরকার কাউকে গুম করেনি, ভবিষ্যতেও কাউকে করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি সরকার কাউকে গুম করেনি এবং ভবিষ্যতেও কাউকে গুম করতে দেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি নতুন গুম আইনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ