spot_img

ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

অবশ্যই পরুন

ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সে বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর বেইলি রোডে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে এ আহ্বান জানান তিনি। যারা আগুন-সন্ত্রাসের মাধ্যমে জনগণকে জিম্মি করতে চায়, তাদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানান তিনি।

এ সময় নগর পরিচ্ছন্নতা নিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা শহর পরিষ্কার না থাকলে ডেঙ্গু ও বায়ুদূষণ থেকে নগরবাসীকে রক্ষা করা কঠিন হয়ে যাবে। রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করতে মহানগর বিএনপির নেতাদের প্রতিও আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে সামরিক বিমান পাঠানো সংক্রান্ত প্রশ্নে মন্তব্য নেই জয়সওয়ালের

২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নানা আলোচনা চলছে। তার প্রত্যাবর্তনের ক্ষেত্রে...

এই বিভাগের অন্যান্য সংবাদ