spot_img

নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইন চেষ্টা, রুখে দিলো বিজিবি

অবশ্যই পরুন

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি।

বুধবার (২৪ জুন) ভোর প্রায় ৪টার দিকে উপজেলার আদাতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ৯ জন দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে বলে জানা গেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ শিশুকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে।

এ ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে বলেও জানায় বিজিবি।

সর্বশেষ সংবাদ

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

প্রায় ১৪ মাস পর দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। অন্ধত্ব প্রতিরোধ ও শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে...

এই বিভাগের অন্যান্য সংবাদ