spot_img

কামাল মজুমদার, ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

অবশ্যই পরুন

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ও মাইনুল হোসেন নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক দাখিল করেছে প্রসিকিউশন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

রাষ্ট্রপক্ষের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় মিরপুর এলাকায় আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা, গুলি, হত্যা ও দমন-পীড়নের বিভিন্ন ঘটনাকে মানবতাবিরোধী অপরাধের আওতায় আনা হয়েছে।

এর আগে, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিক যাচাই-বাছাই করে প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও রাশেদ খান মেনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন জুলাই যোদ্ধা হান্নান মিয়া।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে স্বাস্থ্যখাতে পাকিস্তানি বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

বাংলাদেশ থেকে পাকিস্তানে ভ্যাকসিন ও ক্যানসারের ওষুধের রপ্তানি আরও বাড়ানোর সম্ভাবনার কথা বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো....

এই বিভাগের অন্যান্য সংবাদ