spot_img

মহররমের চাঁদ দেখা গেছে, আশুরা ২৬ জুন

অবশ্যই পরুন

দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে বুধবার (১৭ জুন) থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৬ জুন (শুক্রবার) পবিত্র আশুরা পালিত হবে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি-র সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। রাজধানীর বায়তুল মোকাররম-এর ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো. ফজলুর রহমান।

শুক্রবার হওয়ায় সরকারি চাকরিজীবীদের বাড়তি ছুটি পাওয়ার আশা ভেস্তে গেল। ছুটির দিনেই হবে পবিত্র মহররম পালন।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান-স্পারসো থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে মহররম মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চাঁদ দেখা যাওয়ায় ১৪৪৮ হিজরি সনের মহররম মাস বুধবার থেকে শুরু হবে। ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী মহররম বছরের প্রথম মাস এবং এ মাসের ১০ তারিখে পবিত্র আশুরা পালিত হয়। সে অনুযায়ী দেশে আগামী ২৬ জুন পবিত্র আশুরা উদযাপিত হবে।

ppp

পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। দিনটি উপলক্ষে দেশব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, প্রধান তথ্য অফিসার মো. শাহ আলম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জহিরুল ইসলাম, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মাহবুব আলম, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার অধ্যক্ষ অধ্যাপক ওবায়দুল হক, ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. খোরশেদ আলম খান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মো. মহিউদ্দিন, চকবাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মোহাম্মদ নিয়ামতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা

শুরুর পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ পর্যন্ত আটকে রাখা গেল না ফুটবল জাদুকর লিওনেল মেসিকে। অফসাইডের খাঁড়ায় প্রথম...

এই বিভাগের অন্যান্য সংবাদ