spot_img

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

অবশ্যই পরুন

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সরকারের নানা পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে।

মঙ্গলবার (১৬ জুন) সংসদে উত্থাপিত এক প্রশ্নোত্তরে এ কথা বলেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, স্বল্পমেয়াদে রাজধানীর নর্দমা ও খাল থেকে পলি-বর্জ্য অপসারণ, পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন, ক্যাচপিট স্থাপন ও ওয়ার্ডভিত্তিক জরুরি সাড়া দল গঠন করা হয়েছে। মধ্যমেয়াদে খাল পুনরুদ্ধার, ড্রেনেজ উন্নয়ন এবং জিয়া সরণি ও শ্যামপুর খালের আউটলেট নির্মাণ চলছে।

রাজধানীতে দীর্ঘমেয়াদে প্রায় ৫০ কিলোমিটার খাল উন্নয়ন, নতুন ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা, পাম্প স্টেশন স্থাপন এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

কিম জং উনের সঙ্গে বৈঠক চান ট্রাম্প, উত্তর কোরিয়া জানিয়েছে এত সহজে নয়

চলতি বছরের শেষ দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ