spot_img

ডাল আর লেবু একসঙ্গে খাওয়া ভালো নাকি খারাপ?

অবশ্যই পরুন

প্রোটিন, ফাইবার ও বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ ডাল প্রোটিনের অন্যতম প্রধান উৎস। তবে প্রতিদিন একই স্বাদের ডাল খেতে খেতে অনেকেরই একঘেয়েমি চলে আসে। তাই স্বাদ বাড়াতে অনেকেই ডালে লেবুর রস মিশিয়ে খান। কিন্তু এই ছোট্ট অভ্যাসটি যে স্বাদের পাশাপাশি স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী, তা হয়তো অনেকেই জানেন না।

পুষ্টিবিদদের মতে, ডালের সঙ্গে লেবুর রস খাওয়া শরীরের জন্য নানা দিক থেকে উপকারী। লেবু শুধু খাবারে টক স্বাদই যোগ করে না, বরং ডালের পুষ্টিগুণ আরও কার্যকরভাবে শরীরে পৌঁছাতে সাহায্য করে।

আয়রন শোষণ বাড়ায়

লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। একটি লেবুতে প্রায় ৩১ মিলিগ্রাম ভিটামিন সি থাকে, যা একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক চাহিদার প্রায় অর্ধেক পূরণ করতে পারে। ভিটামিন সি উদ্ভিদভিত্তিক খাদ্যে থাকা আয়রন শরীরে সহজে শোষিত হতে সাহায্য করে। ফলে ডালে লেবুর রস মিশিয়ে খেলে শরীর ডালের আয়রন আরও ভালোভাবে গ্রহণ করতে পারে।

হজমশক্তি উন্নত করে

ডাল ফাইবারসমৃদ্ধ হওয়ায় এটি হজমের জন্য উপকারী। অন্যদিকে লেবুর সাইট্রিক অ্যাসিড পেটে অ্যাসিড উৎপাদন বাড়িয়ে খাবার ভাঙতে এবং পুষ্টি শোষণে সহায়তা করে। ফলে খাবার সহজে হজম হয় এবং পেটও তুলনামূলক হালকা থাকে।

রোগ প্রতিরোধে সহায়ক

লেবুর ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এটি ত্বকের সুস্থতা বজায় রাখতেও সাহায্য করে। তাই নিয়মিত ডালের সঙ্গে অল্প লেবুর রস খাওয়ার অভ্যাস সামগ্রিক স্বাস্থ্যের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস

লেবুতে থাকা ফ্ল্যাভোনয়েড ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। এর ফলে দীর্ঘমেয়াদে উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং কিছু ধরনের দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে এটি ভূমিকা রাখতে পারে।

কিডনির যত্নেও উপকারী

লেবুর সাইট্রিক অ্যাসিড প্রস্রাবে সাইট্রেটের মাত্রা বাড়াতে সাহায্য করে, যা কিডনিতে পাথর গঠনের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। বিশেষ করে যাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা রয়েছে, তাদের জন্য এটি উপকারী অভ্যাস হতে পারে।

তবে বিশেষজ্ঞরা একটি বিষয় মনে করিয়ে দেন লেবুর রস কখনোই রান্নার সময় ডালে দেয়া উচিত নয়। কারণ উচ্চ তাপে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। তাই ডাল পরিবেশনের ঠিক আগে এক চামচ লেবুর রস মিশিয়ে খাওয়াই সবচেয়ে ভালো।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস 

সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমরা চাই না, আগামী দিনের ভবিষ্যৎ শুধু জিপিএ-৫ এর এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ