spot_img

চুক্তি স্বাক্ষরে ‘অস্বাভাবিক’ তাড়াহুড়ো, নেপথ্যে কি তবে ট্রাম্পের জন্মদিন: আইআরজিসি

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে রোববারের মধ্যে কোনো ধরনের শান্তিচুক্তি স্বাক্ষরের সম্ভাবনা সম্পূর্ণ নাকচ করে দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। একইসঙ্গে ওই নির্দিষ্ট দিনেই চুক্তি সম্পাদনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অস্বাভাবিক জেদ’ ও তাড়াহুড়ার তীব্র সমালোচনা করেছে বাহিনীটি।

ইরান এই মুহূর্তে কোনো চুক্তি সই করছে না—তেহরানের পক্ষ থেকে এমন স্পষ্ট বার্তার পরও ট্রাম্পের এই ঘোষণা দ্বিপাক্ষিক আলোচনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা বলে মনে করছে আইআরজিসি।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের বেঁধে দেওয়া এই সময়সীমা মূলত ইরানের প্রতিনিধিদলের আলোচনার টেবিলে একধরনের মনস্তাত্ত্বিক পরীক্ষা। ইরানি কূটনীতিকরা যখন বারবার স্পষ্ট করে বলছেন যে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকটি এখনো চূড়ান্ত হয়নি এবং রবিবারের মধ্যে চুক্তি সইয়ের কোনো সম্ভাবনাই নেই, তখন ট্রাম্পের এমন একপাক্ষিক ঘোষণা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মূলত আলোচনার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই ট্রাম্পের এই তাগিদকে অন্যায্য চাপ হিসেবে দেখছে তেহরান।

বিবৃতিতে আরও ইঙ্গিত দেওয়া হয় যে, ১৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন। মূলত নিজের জন্মদিনকে স্মরণীয় করে রাখতেই ট্রাম্প ওই নির্দিষ্ট দিনে চুক্তি সইয়ের জন্য এমন মরিয়া চেষ্টা চালাচ্ছেন।

কিছু ভূ-রাজনৈতিক পর্যবেক্ষকও মনে করছেন, ট্রাম্প এই ঐতিহাসিক চুক্তিকে তার ব্যক্তিগত প্রচারণার হাতিয়ার এবং একটি প্রতীকী উৎসবে রূপ দিতে চান। তবে ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, বাহ্যিক কোনো চাপ বা কারোর ব্যক্তিগত প্রচারণার অংশ হতে তারা তাদের কূটনৈতিক স্বার্থ বিসর্জন দেবে না এবং চূড়ান্ত খসড়া তৈরি না হওয়া পর্যন্ত কোনো চুক্তিতে সই করবে না।

সূত্র: রয়টার্স

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ জেতা প্রথম ম্যাচের ওপর নির্ভর করে না: ব্রাজিল কোচ

বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র করলেও হতাশ নন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। মরক্কোর বিপক্ষে কষ্টার্জিত ১-১ গোলে ড্রয়ের পর ব্রাজিল...

এই বিভাগের অন্যান্য সংবাদ