spot_img

কুড়িগ্রাম সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি

অবশ্যই পরুন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের প্রতিরোধে পুশইনের চেষ্টা প্রাথমিকভাবে ব্যর্থ হয়। এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য আহ্বান করেছে বিজিবি।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার জালুর চর বিএসএফ ক্যাম্পের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬০/১-এস দিয়ে ৩ জন পুরুষ, ২ জন শিশু এবং ১ জন নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। তবে বিএসএফ সদস্যরা ৬ জনকে কাঁটাতারসংলগ্ন স্থানে রেখে দেয়।

জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান পুশইনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফ নারী, শিশু ও পুরুষসহ ৬ জনকে পুশইনের চেষ্টা করলেও তা বিজিবির বাধার মুখে সফল হয়নি। এ বিষয়ে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

কী আছে ট্রাম্পের সেই মন্তব্যে, যাকে ‘বানানো গল্প’ বললেন ইতালির প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যকে কেন্দ্র করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ট্রাম্প...

এই বিভাগের অন্যান্য সংবাদ