spot_img

লেবাননে ইসরায়েলি বিমান হামলা: নিহত অন্তত ৮

অবশ্যই পরুন

দক্ষিণ লেবাননের ঐতিহাসিক উপকূলীয় শহর টায়ার এর একটি জনবহুল আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আরবি এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী টায়ার শহরের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য জোরপূর্বক উচ্ছেদের নির্দেশ জারি করে। এই সতর্কবার্তা বা উচ্ছেদ আদেশের পরপরই ওই আবাসিক এলাকাটিকে লক্ষ্য করে তীব্র বিমান হামলা চালানো হয়।

হামলার পর বিধ্বস্ত ভবনগুলোর নিচে আরও অনেকেই আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে স্থানীয় উদ্ধারকারী দলগুলো। ধ্বংস্তূপের নিচে নিখোঁজদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী।

গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ লেবানন এবং বৈরুতের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর একের পর এক বিমান হামলায় বেসামরিক ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমাগত বাড়ছে। টায়ার শহরের এই সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালাচ্ছেন।

সর্বশেষ সংবাদ

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০১, মামলা ২৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ২৬ টি মামলা...

এই বিভাগের অন্যান্য সংবাদ