spot_img

সাংবাদিক শাকিল-রুপার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

অবশ্যই পরুন

সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ।

আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালতে আগামীকাল রোববার (৭ জুন) এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে ১১ মে সাংবাদিক শাকিল আহমেদকে পাঁচটি মামলায় এবং তার স্ত্রী ফারজানা রুপাকে ছয়টি মামলায় জামিন দেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পরে ওই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ২০২৪ সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২১ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করে পুলিশ।

সেদিন টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্যারিস যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন তারা।

সর্বশেষ সংবাদ

ইউরোপীয়রা মজুত ডিজেল অবিলম্বে বাজারে ছাড়তে শুরু করবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ইউরোপ বিপুল পরিমাণ ডিজেল তেলের মজুত বাজারে ছাড়তে সম্মত হয়েছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে...

এই বিভাগের অন্যান্য সংবাদ