spot_img

জুনে তাপপ্রবাহে পুড়বে দেশ, স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির আশঙ্কা

অবশ্যই পরুন

চলতি জুন মাসজুড়েই সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ উর্ধ্বমুখী থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে মাসজুড়ে বিচ্ছিন্নভাবে ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি ধরনের তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি মাসে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। তবে স্বস্তির খবর হলো, জুনের প্রথমার্ধের মধ্যেই সারা দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু তথা বর্ষাকাল পুরোপুরি ডানা মেলতে পারে। এর ফলে মাসজুড়ে ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় দেখা দিতে পারে।

এদিকে সমুদ্র উত্তপ্ত থাকার কারণে বঙ্গোপসাগরে ১ থেকে ২টির মতো লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি শক্তিশালী মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

সর্বশেষ সংবাদ

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ১৯৪০ টাকা থেকে কমিয়ে ১৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২...

এই বিভাগের অন্যান্য সংবাদ