spot_img

জিদানের ছেলে লুকা জিদানকে নিয়ে আলজেরিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

অবশ্যই পরুন

আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আলজেরিয়া। ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে রেখেই এই স্কোয়াড সাজিয়েছে আফ্রিকান দেশটি।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা জিনেদিন জিদান নিজে আলজেরিয়ান বংশোদ্ভূত হলেও আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করেছেন ফ্রান্সের। দলটির অধিনায়কত্ব করার পাশাপাশি ফ্রান্সের হয়ে একটি বিশ্বকাপ জয় ও একটিতে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন তিনি। তবে বাবার দেখানো পথে না হেঁটে তার ছেলে লুকা জিদান আন্তর্জাতিক ফুটবলের জন্য বেছে নিয়েছেন পূর্বপুরুষের দেশ আলজেরিয়াকে।

বর্তমানে স্প্যানিশ ক্লাব গ্রেনাডার গোলরক্ষক হিসেবে খেলা লুকা অতীতে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলের জার্সিতে মাঠে নেমেছিলেন। তবে গত বছর থেকে তিনি আলজেরিয়ার জাতীয় দলের হয়ে খেলা শুরু করেন।

ঘোষিত এই ২৬ সদস্যের দলটিকে মাঠে নেতৃত্ব দেবেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও লেস্টার সিটির সাবেক তারকা ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ। এবারের ফুটবল মহাযজ্ঞে ‘জে’ গ্রুপে খেলবে আলজেরিয়া, যেখানে গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও জর্ডান।

সর্বশেষ সংবাদ

ক্ষমতার যাওয়ার লোভে জুলাইকে ব্যবহার করতে চায় বিরোধী দল: মির্জা ফখরুল

বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার...

এই বিভাগের অন্যান্য সংবাদ