spot_img

বর্জ্য অপসারণে গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক

অবশ্যই পরুন

কোরবানির পশুর বর্জ্য অপসারণে কোনো কর্মচারীর গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় গুলশান-২ এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নগরবাসীর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

এসময় তিনি ঈদের তিন দিনের বর্জ্য অপসারণের তথ্যও তুলে ধরে বলেন, ঈদ পরবর্তী সময়ে ডিএনসিসির অধীন চারটি পশুর হাটের বর্জ্য ইতোমধ্যে সম্পূর্ণ অপসারণ করা হয়েছে। অবশিষ্ট হাটগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে।

তিনি দাবি করেন, নাগরিকদের সহযোগিতায় নির্ধারিত সময়ের মধ্যেই এবার ঈদের বেশিরভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়তে ডিএনসিসি কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

সর্বশেষ সংবাদ

ইউটিউবে বিনামূল্যে দেখা যাবে বিশ্বকাপ!

আর মাত্র ১১ দিন পরেই শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে বড় সুখবর পেলেন ফুটবলপ্রেমী দর্শকরা। আসন্ন এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ