ইসরায়েলের চলমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৯৩৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত আহত হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৯১৯ জন।
শনিবার (৩০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে ৭ জনের মরদেহ আনা হয়েছে। এর মধ্যে ৬ জন সাম্প্রতিক ইসরায়েলি হামলায় নিহত হন এবং একজন পূর্বে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই সময়ে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫ জন।
মন্ত্রণালয় জানায়, গত বছর ১১ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৯২৯ ফিলিস্তিনি এবং ২ হাজার ৮১১ জন আহত হয়েছেন।
এছাড়া, চলমান সামরিক অভিযান ও ধ্বংসযজ্ঞের কারণে পূর্বে দুর্গম এলাকাগুলোতে উদ্ধারকারী দলগুলো তল্লাশি অব্যাহত রাখায় ওই সময়ে ৭৮১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

