spot_img

ইরানের সামরিক প্রযুক্তি নেটওয়ার্ক ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের: ডনের প্রতিবেদন

অবশ্যই পরুন

ইরানের একটি উন্নত সামরিক প্রযুক্তি নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে, সামরিক নেটওয়ার্কের সাথে জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। শনিবার (৩০ মে) এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, এই নেটওয়ার্কটি মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর নাম ও পরিচয় নকল করে প্রতারণার মাধ্যমে কোটি কোটি ডলারের উন্নত প্রযুক্তি সংগ্রহ করেছে।

প্রতিবেদনে বলা হয়, এই নেটওয়ার্কের মাধ্যমে স্পেকট্রাম অ্যানালাইজার এবং নিরাপত্তা শনাক্তকরণ যন্ত্রসহ বিভিন্ন সংবেদনশীল সামরিক প্রযুক্তি ইরানের প্রতিরক্ষা খাতে ব্যবহারের জন্য সংগ্রহ করা হতো।

মার্কিন বিবৃতিতে আরও বলা হয়, ভুয়া ওয়েবসাইট ব্যবহার করে আসল মার্কিন কোম্পানির মতো নকল পরিচয় তৈরি করা হতো। মধ্যপ্রাচ্যের দুবাইয়ে থাকা মধ্যস্থতাকারীদের মাধ্যমে এসব সরঞ্জাম গ্রহণ করা হতো এবং পরে তা গোপনে ইরানে পাচার করা হতো, যা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা স্পষ্ট লঙ্ঘন।

তবে কোন কোন প্রযুক্তি কোম্পানি এই প্রতারণার শিকার হয়েছে, সে বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতর কোনো নাম প্রকাশ করেনি।

সর্বশেষ সংবাদ

ইউটিউবে বিনামূল্যে দেখা যাবে বিশ্বকাপ!

আর মাত্র ১১ দিন পরেই শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে বড় সুখবর পেলেন ফুটবলপ্রেমী দর্শকরা। আসন্ন এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ