spot_img

রাজধানীর আদ্‌-দ্বীন হাসপাতালে মিললো বেকারির সন্ধান

অবশ্যই পরুন

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একটি ইলেকট্রিক রুটির কারখানার (বেকারি) সন্ধান পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (৩০ মে) বিকেলে আদ্-দ্বীন হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের সময় মন্ত্রীর সাথে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের তৃতীয় তলায় একটি বেকারি পণ্যের কারখানা দেখতে পান। সেখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছাড়াই বড় বড় ইলেকট্রিক চুল্লির মাধ্যমে বিভিন্ন বেকারি পণ্য তৈরি করা হচ্ছিল। এছাড়া ওই বেকারির ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশে বেশ কিছু ময়লা-আবর্জনাও দেখতে পান তারা। একটি স্পর্শকাতর চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের ভেতরে এই ধরনের বাণিজ্যিক ও ঝুঁকিপূর্ণ কারখানা পরিচালনা করায় মন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষের ওপর চরম অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, সামগ্রিক অনিয়মের ঘটনাটি খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত রিপোর্ট দিতে আরও চারদিন সময় লাগবে। আগামী ৩ জুন তদন্ত কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে।

তিনি আরও বলেন, কোনো রকম তাড়াহুড়ো না করে সন্তানহারা প্রত্যেকটি মায়ের সাথে সরাসরি কথা বলে এই তদন্ত রিপোর্ট তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী মো. সাখাওয়াত হোসেন বলেন, নবজাতক সন্তানদের পোস্টমর্টেম করতে তাদের পরিবার রাজি হয়নি এবং তারা লিখিতভাবে মানা করেছিল। সে কারণেই মূলত ময়নাতদন্ত করা হয়নি। তবে সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে বিস্তারিত কথা হয়েছে এবং সব মিলিয়ে একটি নিরেট ও পূর্ণাঙ্গ রিপোর্ট ৩ জুনের মধ্যে পাওয়া যাবে। রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

ইউটিউবে বিনামূল্যে দেখা যাবে বিশ্বকাপ!

আর মাত্র ১১ দিন পরেই শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে বড় সুখবর পেলেন ফুটবলপ্রেমী দর্শকরা। আসন্ন এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ