ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তাদের কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে মোট ২৪টি বাণিজ্যিক জাহাজ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমোজ প্রণালী’ পার হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ফার্স’-এর বরাত দিয়ে আইআরজিসি নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, হরমোজ প্রণালীতে অতিরিক্ত জটলা বা ‘কনজেশন’ এড়াতে তারা প্রতিদিন সুনির্দিষ্ট রুট ব্যবহার করে সীমিত সংখ্যক জাহাজ পারাপারের অনুমতি দিচ্ছে।
বৃহস্পতিবার (২৮ মে) আইআরজিসি’র পক্ষ থেকে জানানো হয়েছিল যে ২৪ ঘণ্টার ব্যবধানে মোট ২৬টি বাণিজ্যিক জাহাজ হরমোজ প্রণালী অতিক্রম করেছে।

