spot_img

ইরানে হামলার মূল্য দিতে হচ্ছে মার্কিনিদের: বিল ক্লিনটন

অবশ্যই পরুন

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। যথাযথ পরিকল্পনা ছাড়াই এ অভিযান পরিচালনা করায় এর অর্থনৈতিক প্রভাব এখন সাধারণ মার্কিন নাগরিকদের ওপর পড়ছে বলে মন্তব্য করেছেন তিনি। বিশেষ করে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়ছেন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ।

ক্লিনটনের মতে, কোনো যুদ্ধে জড়ানোর আগে সেটি কীভাবে শেষ করা হবে, প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কীভাবে কমানো যাবে এবং যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হবে, সে বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা থাকা জরুরি।

ইরানে সামরিক অভিযানের পরিকল্পনা ও এর পরিণতি নিয়ে প্রশ্ন তুলে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না। এর অর্থনৈতিক অভিঘাতও দেশের সাধারণ মানুষের ওপর এসে পড়ে। জ্বালানির মূল্যবৃদ্ধি তারই একটি উদাহরণ।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনেরও সমালোচনা করেছেন ক্লিনটন। তার বিরুদ্ধে দুর্নীতি এবং লোকদেখানো প্রকল্প বাস্তবায়নের অভিযোগ তুলেছেন তিনি। একই সঙ্গে প্রশাসনের কর্মকাণ্ড ও অগ্রাধিকার নিয়েও অসন্তোষ প্রকাশ করেন সাবেক এই প্রেসিডেন্ট।

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে তেলের সরবরাহ ও পরিবহন নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় জ্বালানির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের অর্থনীতিতে।

ক্লিনটনের বক্তব্যে সামরিক অভিযানের কৌশলগত পরিকল্পনার পাশাপাশি এর অর্থনৈতিক ও মানবিক পরিণতির বিষয়টিও গুরুত্ব পেয়েছে। তার মতে, যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নেওয়ার আগে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এবং সংঘাত থেকে বেরিয়ে আসার পথ নির্ধারণ করা অত্যন্ত জরুরি।

সূত্র: ডন নিউজ

সর্বশেষ সংবাদ

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার...

এই বিভাগের অন্যান্য সংবাদ