spot_img

ঢাকায় কোরবানির বর্জ্য অপসারণ কাজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম নিজেই পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৯ মে) বিকেলে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন সড়কের পরিস্থিতি দেখেন।

সাংবাদিকদেরকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির দেওয়া তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর গাড়ি তার গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে বের হয়ে গুলশান-১ মোড়, হাতিরঝিল, রামপুরা সড়ক, মালিবাগের আবুল হোটেল এলাকা এবং তালতলা মার্কেট হয়ে বাসাবোর দিকে যায়।

এরপর কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, দয়াগঞ্জ, নারিন্দা, রায়সাহেব বাজার, নয়াবাজার, বংশাল, গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়, নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজ, সীমান্ত স্কয়ার, জিগাতলা, ধানমন্ডি, মানিক মিয়া অ্যাভিনিউ, পান্থপথ, ফার্মগেট, বিজয় সরণি এবং মহাখালী এলাকায়ও পরিস্থিতি পরিদর্শনের কথা।

সরকারের ধারণা অনুযায়ী, এ বছর রাজধানীতে প্রায় সাত লাখ পশু কোরবানি হয়েছে। যার ফলে ৫৫ হাজার টনের বেশি বর্জ্য তৈরি হয়েছে। যা অপসারণে দুই দিন ধরে কাজ করছে ঢাকার দুই সিটি করপোরেশন।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না: রাষ্ট্রদূত

বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পর্ব নিশ্চিত হলো; এ সময়ে বাংলাদেশিদের কাছে নিজ দলের পক্ষে সমর্থন চাইলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের...

এই বিভাগের অন্যান্য সংবাদ