spot_img

শর্ত ভাঙ্গা পশুর হাট ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

অবশ্যই পরুন

যেসব পশুর হাটের ইজারাদার শর্ত ভঙ্গ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। তিনি জানালেন, কিছু কিছু ইজারাদার নিয়ম না মেনে নির্দিষ্ট স্থানের বাইরেও হাট বসিয়েছে৷ তাদের আগামীবার হাট ইজারা না দেওয়ার কথা।

শুক্রবার (২৯ মে) সকালে শাহজাহানপুর এলাকায় পরিদর্শনে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

আবদুস সালাম বলেছেন, হাটগুলো পরিস্কারের জন্য ঈদের দিন থেকে ৭২ ঘণ্টা সময় নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতার গাফিলতির কারণে কিছু কর্মীদের শোকজ করা হয়েছে।

আগামীকাল শনিবারের মধ্যে রাজধানীকে পুরোপুরি পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকার দুই সিটির প্রশাসক।

সর্বশেষ সংবাদ

মামদানি একজন ‘বিপজ্জনক লিডার’: ইসরায়েলি রাষ্ট্রদূত

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে ‘বিপজ্জনক লিডার’ হিসেবে আখ্যা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। ইসরায়েলের বিরুদ্ধে মামদানির অবস্থান...

এই বিভাগের অন্যান্য সংবাদ