spot_img

পাকিস্তানের কোয়েটায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানালো ইরান

অবশ্যই পরুন

পাকিস্তানের কোয়েটা শহরে সৈন্যবাহী একটি ট্রেনে সংঘটিত সন্ত্রাসী বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ হামলায় অন্তত ২৪ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন।

রোববার (২৪ মে) সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কোয়েটা রেলস্টেশনে সংঘটিত ওই সন্ত্রাসী হামলার নিন্দা জানান, যেখানে বহু পাকিস্তানি নাগরিক নিহত ও আহত হন।

তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে পাকিস্তানের সরকার ও জনগণের প্রতি ইরানের সংহতির কথাও জানান।

বাঘাই জোর দিয়ে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান নিজেও সন্ত্রাসবাদের অন্যতম প্রধান শিকার এবং দীর্ঘদিন ধরে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের সম্মুখ সারিতে রয়েছে। তাই সন্ত্রাসবাদের এই “অশুভ ঘটনা” মোকাবিলাকে তারা আন্তর্জাতিক দায়িত্ব হিসেবে বিবেচনা করে।

তিনি আরও বলেন, সন্ত্রাসী গোষ্ঠী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে অব্যাহত লড়াইয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) রোববারের এই হামলার দায় স্বীকার করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হামলার নিন্দা জানান।

তিনি বলেন, “এ ধরনের কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড পাকিস্তানের জনগণের মনোবল দুর্বল করতে পারবে না। সব ধরনের সন্ত্রাসবাদ নির্মূলে আমরা আমাদের অঙ্গীকারে অটল রয়েছি।”

সর্বশেষ সংবাদ

ইসরায়েল চুক্তি ভণ্ডুলে সর্বোচ্চ চেষ্টা করছে: ইসমাইল বাঘাই

যুক্তরাষ্ট্র-ইরান চলমান আলোচনাকে ইসরায়েল নস্যাৎ করার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।...

এই বিভাগের অন্যান্য সংবাদ