spot_img

ঈদে সব ফিলিং স্টেশনে ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ

অবশ্যই পরুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদে যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এসংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্তের কথা বলা হয়। অর্থাৎ ঈদুল আজহার পূর্বে সাত দিন এবং পরে পাঁচ দিন দেশের সব ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে।

ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সরকারি-আধাসরকারি সব অফিস বন্ধ থাকবে। এ ছাড়া ঈদ উপলক্ষে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানাগুলো।

সর্বশেষ সংবাদ

পাকিস্তানকে ৪৩৭ রানের টার্গেট দিল বাংলাদেশ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের সামনে বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৩৯০...

এই বিভাগের অন্যান্য সংবাদ