spot_img

ইরানবিরোধী যুক্তরাষ্ট্র ও বাহরাইনের খসড়া প্রস্তাবকে সমর্থন করবে না রাশিয়া

অবশ্যই পরুন

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বিবেচনাধীন যুক্তরাষ্ট্র ও বাহরাইনের প্রস্তাবকে  মস্কো সমর্থন করতে পারে না। আমরা খসড়া প্রস্তাবটি তৈরিতে জড়িত উভয় পক্ষকে তা প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি।

ইজভেস্তিয়া পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিমভ বলেন, রাশিয়া ও চীনের খসড়া প্রস্তাবটি এখনও আলোচনার টেবিলে রয়েছে, যেখানে ‘পক্ষগুলোকে যুদ্ধ বন্ধ করতে শক্তি প্রয়োগ থেকে বিরত থাকতে এবং আলোচনার টেবিলে বিরোধ নিষ্পত্তি করার জন্য একটি স্পষ্ট আহ্বান রয়েছে। সেইসাথে এর কিছু অংশে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।’

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, আমরা আশা করি আলোচনা শেষ পর্যন্ত ফলপ্রসূ হবে। আমরা সবসময় সহিংসতার নিঃশর্ত অবসান এবং একটি কূটনৈতিক ও রাজনৈতিক সমাধানকে সমর্থন করি, যা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্থায়ী চুক্তির দিকে নিয়ে যাবে।

জাতিসংঘে রাশিয়ার মিশনও হরমুজ প্রণালীর বিষয়ে যুক্তরাষ্ট্র ও তার সমর্থকদের প্রস্তাবিত খসড়া প্রস্তাবের বিরোধিতা করে বলেছে, ‘পশ্চিম এশিয়ায় নজিরবিহীনভাবে উত্তেজনা বৃদ্ধির শুরু থেকেই মস্কো সহিংসতার অবসান এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্থায়ী চুক্তির মাধ্যমে একটি কূটনৈতিক সমাধানের বিষয়টিকে সমর্থন জানিয়ে আসছে।’

সর্বশেষ সংবাদ

ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস: কংগ্রেস

ভারতের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করার অভিযোগ তুলে বিজেপি ও কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে তীব্র আক্রমণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ