spot_img

হজযাত্রীদের ওষুধ বহনে সৌদির নতুন নিয়ম

অবশ্যই পরুন

হজ পালনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসল্লি সৌদি আরবে সমবেত হন। এই বিপুল সংখ্যক হজযাত্রীর স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছরই নতুন কিছু নির্দেশনা জারি করে সৌদি কর্তৃপক্ষ। এবার বিশেষ ধরনের ওষুধ বহনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এসএফডিএ)।

সংস্থাটি জানিয়েছে, এসব ওষুধ সঙ্গে নিতে হলে যাত্রীদের আগে অনুমতিপত্র সংগ্রহ করতে হবে এবং নির্ধারিত কিছু নথি জমা দিতে হবে।

গালফ নিউজ জানিয়েছে, হজযাত্রীদের সৌদি কর্তৃপক্ষের ইলেকট্রনিক কন্ট্রোলড ড্রাগস সিস্টেমে (সিডিএস) ব্যক্তিগত ট্রাভেলার অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন করতে হবে।

প্রয়োজনীয় নথির মধ্যে রয়েছে পাসপোর্টের কপি, গত ছয় মাসের মধ্যে ইস্যু করা বৈধ প্রেসক্রিপশন বা মেডিকেল রিপোর্ট, এবং ওষুধ ও তার প্যাকেটের ছবি। আবেদনকারীদের অনলাইনে পাসপোর্টের কপি, গত ছয় মাসের মধ্যে ইস্যু করা বৈধ মেডিকেল প্রেসক্রিপশন বা রিপোর্ট এবং ওষুধের মোড়কসহ পরিষ্কার ছবি জমা দিতে হবে।

সংস্থাটি বলেছে, হজযাত্রীরা তাদের মোট অবস্থানের সময়কাল পর্যন্ত (সর্বোচ্চ ৩০ দিন) ওষুধ সঙ্গে রাখতে পারবেন। অর্থাৎ কারও অবস্থানের মেয়াদ যদি ১৫ দিন হয়, তবে তিনি শুধু ১৫ দিনের ওষুধ নিতে পারবেন।

এসএফডিএ জানিয়েছে, এসব ব্যবস্থা নেওয়া হয়েছে হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন অভিজ্ঞতা নিশ্চিত করতে, একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষা ও পবিত্র স্থানগুলোতে নিয়ন্ত্রিত ওষুধের ব্যবহার তদারকির জন্য।

সর্বশেষ সংবাদ

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ভারতের তামিলনাড়ুর রাজ্য সরকার গঠন ও মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের দায়িত্ব গ্রহণ নিয়ে কয়েকদিন ধরে চলছে নাটকীয়তা। অবশেষে এটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ