spot_img

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬৩

অবশ্যই পরুন

রাজধানীতে অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

শনিবার (২৫ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানায় ৮ জন, শেরেবাংলা নগর থানায় ৬ জন, মোহাম্মদপুর থানায় ১৫ জন, আদাবর থানায় ১৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১৪ জন এবং হাতিরঝিল থানায় ৬ জন রয়েছে।

ডিএমপি আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সংবাদ

চীন-মালয়েশিয়া সফর প্রসঙ্গে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

চীন ও মালয়েশিয়া সফর সম্পর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমি আমার অবস্থান থেকে দেশ ও দেশের মানুষের স্বার্থ নিয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ