spot_img

চূড়ান্ত যুদ্ধে পশ্চিমাদের অপমানজনক পরাজয় হবে: আইআরজিসি

অবশ্যই পরুন

ইতিহাসের যুদ্ধ ও পরাজয়ের উদাহরণ টেনে পশ্চিমা শক্তিগুলোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটির মুখপাত্র জেনারেল হোসেইন মোহেবি দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানো শক্তিগুলো অতীতের মতোই পরাজয়ের মুখে পড়বে। তাঁর হুঁশিয়ারি, চূড়ান্ত যুদ্ধে পশ্চিমা সভ্যতা অপমানজনক পরাজয় নিয়ে ‘পিগস উপসাগরে’ ফিরে যাবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে পার্সটুডে এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মোহেবি প্রাচীন ইতিহাসের কয়েকটি যুদ্ধের উদাহরণ তুলে ধরেন। তিনি রোমান বাহিনীর পরাজয় এবং সাসানীয়দের হাতে রোমান সম্রাট ভ্যালেরিয়ানের বন্দি হওয়ার ঘটনা উল্লেখ করে বর্তমান সংঘাতের সঙ্গে সেগুলোর তুলনা করেন।

মোহেবি লেখেন, হাররানের যুদ্ধে পার্থিয়ান যোদ্ধাদের হাতে ক্রাসাসের বাহিনী পরাজিত হয়েছিল। এডেসার যুদ্ধে সাসানীয় যোদ্ধাদের হাতে সম্রাট ভ্যালেরিয়ানের সেনাবাহিনী বন্দি হয়।

এরপর বর্তমান সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ‘রমজান যুদ্ধে’ পারস্য উপসাগরে ইরানের মুসলিম যোদ্ধাদের শক্তির মুখে এপস্টিনের বাহিনী ছত্রভঙ্গ হয়ে ধ্বংস হয়েছে।

পোস্টে আইআরজিসির মুখপাত্র আরও বলেন, চূড়ান্ত যুদ্ধে পশ্চিমা সভ্যতা অপমানজনক পরাজয় নিয়ে পিগস উপসাগরে ফিরে যাবে।

তাঁর বক্তব্যে ইরানের সামরিক সক্ষমতা ও ঐতিহাসিক বিজয়ের প্রসঙ্গ তুলে ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়েছে।

তবে পশ্চিমা শক্তিগুলোর সম্ভাব্য পরাজয় নিয়ে মোহেবির বক্তব্য তাঁর নিজস্ব দাবি ও হুঁশিয়ারি; এটিকে কোনো সামরিক ফলাফলের স্বাধীনভাবে নিশ্চিত তথ্য হিসেবে বিবেচনা করা যায় না। পার্সটুডে

সর্বশেষ সংবাদ

বনির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন কৌশানি

টলিউডের জনপ্রিয় তারকা জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। সিনেমায় এ জুটির রসায়নে বরাবরই মুগ্ধ হন দর্শকরা। ব্যক্তিগত জীবনেও...

এই বিভাগের অন্যান্য সংবাদ