spot_img

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, নির্মাণ হচ্ছে নতুন স্টেডিয়াম

অবশ্যই পরুন

দীর্ঘ ১২৮ বছর পর আবারও অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত হচ্ছে ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিককে সামনে রেখে যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পোমোনা এলাকার ফেয়ারগ্রাউন্ডসে নির্মাণাধীন একটি অস্থায়ী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে অলিম্পিক ক্রিকেট প্রতিযোগিতা। প্রায় ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই ভেন্যুতে পুরুষ ও নারী—দুই বিভাগেই টি-টোয়েন্টি ফরম্যাটে ছয়টি করে দল অংশ নেবে।

১৯০০ সালের পর এই প্রথমবার অলিম্পিকে ফিরছে ক্রিকেট, যা বিশ্ব ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ক্রিকেটকে বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে দিতে অলিম্পিকে অন্তর্ভুক্ত হওয়া একটি বড় মাইলফলক।

তিনি আরও জানান, এই ভেন্যু ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অলিম্পিক চলাকালে এটি অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।

অলিম্পিকের আগে স্টেডিয়ামটি প্রস্তুত করতে চলতি বছরই এখানে মেজর লিগ ক্রিকেটের তিনটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে, যা ১ থেকে ৫ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে।

এছাড়া ভবিষ্যতে এই স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ম্যাচ আয়োজনের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জনপ্রিয়তা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এর আগে, দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ