মেজর লিগ সকারে (এমএলএস) অস্টিন এফসির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। ম্যাচটি ড্র হলেও বহু প্রতিক্ষীত নতুন স্টেডিয়ামে ইন্টার মায়ামির প্রথম গোল এসেছে মেসির কাছ থেকে।
রোববার (৫ এপ্রিল) বাংলাদেশ সময় ভোরে নু স্টেডিয়ামে অস্টিন এফসিকে আতিথ্য দেয় মায়ামি।
মূলত, দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে ২৬ হাজার ৭০০ দর্শক ধারণক্ষমতার নিজস্ব নতুন স্টেডিয়ামে ফিরলো ফ্লোরিডার ক্লাবটি। আর এই যাত্রাকে স্মরণীয় করতে একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে লিওনেল মেসি স্ট্যান্ড। নিজের নামকরণ করা স্ট্যান্ডের সামনে গোল করতে ভুল করেননি এলএমটেন।
ম্যাচের ১৪তম মিনিটে দারুণ এক হেডে জাল কাঁপান এই আর্জেন্টাইন কিংবদন্তি। যদিও ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। মায়ামির হয়ে অন্য গোলটি করেন ৩৯ বছর বয়সী লুইস সুয়ারেজ। তবে শেষ মূহূর্তে মেসির ট্রেডমার্ক ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে এলে জয়বঞ্চিত হয় মায়ামি।
এমএলএস কাপ জয়ের পর ঘরের মাঠে এটিই ছিল মায়ামির প্রথম ম্যাচ। ৬ বছর ফোর্ট লডারডেলে খেলার পর অবশেষে নিজ শহরে ফিরলো গোলাপি জার্সিধারীরা।
আগামী রোববার নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে মাঠে নামবে মেসি-ডি পল’রা।

