spot_img

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক ৪৪০

অবশ্যই পরুন

ফ্রান্সের উচ্চ বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রমেই ছড়িয়ে পড়ছে। অতিরিক্ত শিক্ষার্থী, শ্রেণিকক্ষে জায়গার সংকট ও শিক্ষকসংকটসহ শিক্ষা খাতের নানা সমস্যার প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলনে মঙ্গলবার দেশজুড়ে ৪৪০ জনকে আটক করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, আটক ব্যক্তিদের বেশির ভাগই অপ্রাপ্তবয়স্ক।

রাজধানী প্যারিসে শুরু হওয়া এই বিক্ষোভ গত কয়েক দিনে ইল-দ্য-ফ্রঁসসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা বেশ কয়েকটি উচ্চ বিদ্যালয়ের প্রবেশপথ অবরোধ করে কর্মসূচি পালন করছে।

শিক্ষার্থীদের অভিযোগ, শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছে। পাশাপাশি শিক্ষকসংকট এবং শিক্ষকদের ওপর অতিরিক্ত কাজের চাপও পরিস্থিতিকে কঠিন করে তুলেছে।

১৬ বছর বয়সী এক ছাত্রী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা এখানে একটি বার্তা দিতে এসেছি। কোনো কারণ ছাড়াই সবকিছু ভাঙচুর করতে আসিনি। আমরা বলতে এসেছি, শিক্ষাব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। আমাদের প্রতিটি শ্রেণিতে ৩৪ জন শিক্ষার্থী। এভাবে চলা সম্ভব নয়। শিক্ষকদের ওপরও অনেক বেশি চাপ।’

মঙ্গলবারের বিক্ষোভে অন্তত ১০ জন শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪৮ সদস্যও।

সর্বশেষ সংবাদ

যশোরের শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১

যশোরের শার্শায় দুটি মোটরসাইকেলের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ