spot_img

আটকেপড়া বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুম‌তি দিলো ইরান

অবশ্যই পরুন

হরমুজ প্রণালীতে আটকে থাকা বাংলাদেশি ছয়টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। আজ বুধবার (১ এপ্রিল) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেছেন, ইরানের নিরাপত্তা কাউন্সিল ইতোমধ্যে বাংলাদেশি জাহাজগুলোকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে। আটকে থাকা ছয়টি জাহাজ দেশে ফেরাতে বাংলাদেশ ও ইরান একযোগে কাজ করছে বলেও জানান তিনি।

রাষ্ট্রদূত আরও বলেন, জাহাজে থাকা বাংলাদেশিদের ফেরাতে সহযোগিতা করায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের বিবৃতি প্রসঙ্গে কিছুটা অসন্তোষ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, শুধু উদ্বেগ নয়, এই পরিস্থিতিতে স্পষ্ট নিন্দাও জানানো প্রয়োজন ছিল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের ভাইপ্রতিম দেশ। সংকটের সময়ে একে অপরের পাশে থাকাই আমাদের প্রত্যাশা।’

সর্বশেষ সংবাদ

নতুন দলের ‘দায়িত্ব নিচ্ছেন’ জার্মানির বিশ্বকাপজয়ী কোচ

হঠাৎ করেই আন্তর্জাতিক ফুটবলে ফেরার পথে জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী কোচ জোয়াকিম লো। ঘানিয়ান সূত্রের বরাতে গোল ডটকমের দাবি, তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ