spot_img

ইরানজুড়ে অব্যাহত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, পাল্টা জবাব তেহরানের

অবশ্যই পরুন

ইরানজুড়ে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ তাণ্ডব। কারাজ শহরে একটি ব্রিজে চালানো হামলায় প্রাণ গেছে অন্তত ৮ জনের। আহত হয়েছেন শতাধিক।

হামলা চালানো হয় আহবাজ শহর ও ইসফাহান প্রদেশের দুটি বৃহত্তম ইস্পাত কারখানাতেও। তেহরানের পুরোনো একটি চিকিৎসা গবেষণা কেন্দ্রেও ফেলা হয়েছে বোমা।

এদিকে, ইসরায়েলে নতুন করে আবারও হামলা চালিয়েছে ইরান। যুদ্ধ শুরুর পর এ নিয়ে ৯১ দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রাজধানী তেলআবিব ও ইলিয়াত শহর লক্ষ্য করে চালানো হয় এই হামলা।

বেশ কয়েকটি মিসাইল শনাক্ত করেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর আগের হামলায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ক্ষতিগ্রস্ত হয় পেতাহ তিকভা শহরের একাধিক আবাসিক ভবন। তবে এসব হামলায় হতাহতের তথ্য মেলেনি।

দুবাইয়ে মার্কিন টেক প্রতিষ্ঠান ওরাকলের ডেটা সেন্টার লক্ষ্য করে হামলার দাবি করেছে আইআরজিসি কিন্তু সেটি অস্বীকার করেছে কর্তৃপক্ষ। ইসরায়েল লক্ষ্য করে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরাও।

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতে ইরানে প্রাণহানি ছাড়িয়েছে দুই হাজার।

সর্বশেষ সংবাদ

বাণিজ্য, কর্মসংস্থান ও শিক্ষায় সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-কিরগিজস্তান

বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং শ্রম গতিশীলতায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে একমত হয়েছে বাংলাদেশ ও কিরগিজস্তান। বিশেষ করে মধ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ