spot_img

আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সেতুমন্ত্রী

অবশ্যই পরুন

এবারের ঈদযাত্রা থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (০১ এপ্রিল) সকালে ঢাকার পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে হতে মাদানি অ্যাভিনিউ সংযোগ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ রবিউল আলম মনে করছেন, ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহার যাত্রা চ্যালেঞ্জিং হবে। কারণ, দেড় কোটি মানুষ ঢাকার বাহিরে গেলেও ১ কোটি কোরবানির পশু ঢাকায় ঢুকবে।

তিনি বলেছেন, বাংলাদেশকে উপযুক্ত বাসযোগ্য করে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। কারণ, এটি সরকারের অগ্রাধিকার দেওয়া একটি প্রকল্প।

এদিকে, উত্তরাঞ্চলে যোগাযোগব্যবস্থা উন্নয়নে নতুন করে আরো একটি যমুনা সেতু করা যায় কি না সরকার সেটি নিয়ে ভাবছে বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের নেতৃত্বে হুমায়ুন কবির

কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন (সিএইচওজিএম) সামনে রেখে অ্যান্টিগুয়া ও বারবুডার সেন্ট জনসে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের...

এই বিভাগের অন্যান্য সংবাদ